বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

রাজধানীতে হজ ও ওমরাহ মেলা শুরু আজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা। সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সি সূত্রে এ তথ্য জানা গেছে।

হজ এজেন্সি অব বাংলাদেশ-হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, মেলা চলবে আগামী শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত। এতে হজ এজেন্সি, তিন-চারটি উড়োজাহাজ কোম্পানি, ছয়-সাতটি ব্যাংক ও আইটি প্রতিষ্ঠানসহ মোট ১৫৪টি স্টল অংশ নিচ্ছে।

তিনি বলেন, মেলার মাধ্যমে হজ ও ওমরাহ পালনে মানুষকে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিভিন্ন হজ প্যাকেজ যাচাই-বাছাই করে মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি এজেন্সির সঙ্গে চুক্তি করার সুযোগ মিলবে। এ সময় গ্রাহকরা প্যাকেজে ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়ও পাবেন।

হাব জানায়, দেশের অধিকাংশ হজযাত্রী গ্রামীণ এলাকায় বাস করেন। যদিও বেশির ভাগ হজ ও ওমরাহ এজেন্সির কার্যক্রম ঢাকাকেন্দ্রিক, তবে এই মেলার মাধ্যমে সারাদেশের হজযাত্রী ও এজেন্সিগুলোর মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে।

এদিকে ২০২৬ সালের হজ রোডম্যাপ অনুযায়ী বাধ্যতামূলক ক্যাটারিং সার্ভিস এবং মুয়াল্লিমের মাধ্যমে বাড়ি ভাড়ার নিয়ম কার্যকর হলে হাজিদের কষ্ট ও ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে হাব জানিয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে ধর্ম মন্ত্রণালয়কে বলা হয়েছে। ইতোমধ্যে মন্ত্রণালয় সৌদি আরবকে চিঠি দিয়েছে এবং জবাবের অপেক্ষায় রয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ