মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

এসএসসিতে কমলেও পরীক্ষার্থী বেড়েছে দাখিলে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে শুরু হয়েছে। এবার সারা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ড থেকে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেবে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা কমেছে, বেড়েছে মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থী।

গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন। ফলে ২০২৫ সালের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে ৭০ হাজার ৮৩৭ জন। ২০২৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে তিন লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে। ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সারা দেশে মোট তিন হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে।

গত বছরের তুলনায় চলতি বছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা কমলেও মাদরাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বোর্ড থেকে গত বছর দুই লাখ ৮৬ হাজার ৫৭২ জন পরীক্ষায় অংশ নিলেও এবার অংশ নিচ্ছে তিন লাখ চার হাজার ২৮৬ জন শিক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। এ বোর্ডে রয়েছে তিন লাখ ৬৬ হাজার ৬৫০ পরীক্ষার্থী।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ