শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

নগরবাসীকে বাঁচাতে পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন : শেখ ফজলুল করীম মারুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, বসবাস অযোগ্যের তালিকায় টপ থ্রিতে  থাকার জন্য  ঢাকা মহানগরের আবহাওয়া  প্রতিযোগিতা করে। মহানগর নিয়ে পরিকল্পিত পরিকল্পনা না থাকায় স্বপ্নের নগরী  দিনদিন মৃত্যুপুরীতে  পরিণত হচ্ছে। বিশেষ করে পলিথিন এবং প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার অজান্তেই মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করছে। সচেতন নগরবাসী বাঁচার আকুতি জানাচ্ছে। তাদেরকে আল্লাহ প্রদত্ত স্বাভাবিক জীবনে বাঁচতে দেয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব। তাই নগরবাসীকে বাঁচাতে পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ এর আওতাধীন হাজারীবাগ থানায় তৃণমূল দায়িত্বশীল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন।

নগর সভাপতি আরও বলেন, বারবার পলিথিন নিষিদ্ধের ব্যাপারে জোরালো ঘোষণার পরও কর্তৃপক্ষের স্বদিচ্ছার কারণে পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি।পলিথিনের বিকল্প হিসেবে সোনালী আঁশ পাটের ব্যবহারের ক্ষেত্রে রাষ্ট্রীয় সচেতনতা বৃদ্ধিতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ঢাকা মহানগরকে নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী, নির্দিষ্ট এবং সুপরিকল্পিত প্ল্যান রয়েছে।  একটি দেশের রাজধানী শহর যেভাবে পরিকল্পিত হওয়া দরকার তার শিকে ভাগও ঢাকায় নেই।এভাবে চলতে থাকলে জনগণ এবং দেশ মারাত্মক ঝুঁকিতে পড়বে। তেল, গ্যাস, বিদ্যুৎ নিয়ে বর্তমানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। অথচ কার্যকরী কোন পদক্ষেপ নাই; আছে শুধু কর্তৃপক্ষের কথার ফুলঝুরি। তাদের মনে রাখা উচিত, জোর করে মানুষকে দাবিয়ে রাখা যায় না। যেকোনো সময় আন্দোলনে আপনাদের মসনদও নড়ে উঠতে পারে।

সভায় আরও বক্তব্য রাখেন  কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য শাইখ নূরুল বশর আজিজী, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মুফতী ওমর ফারুক, সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মুহাম্মাদ আবু হানিফসহ হাজারীবাগ থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ