|| বিশেষ প্রতিনিধি ||
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গত বুধবার ইসির ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এসব ফল প্রকাশ করা হয়।
নির্বাচন কমিশনের প্রকাশিত বিস্তারিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা পেয়েছেন ৬৮টি আসন। আর দলটির প্রাপ্ত ভোটের হার ৩১ দশমিক ৭৭ শতাংশ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে জয়লাভ করেছে। আর মোট ভোট পেয়েছে ২০ লাখ ২৪ হাজার ১৪০টি। ভোটের হার ২.৭০ শতাংশ।
বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে জয় পেয়েছে। দলটির সব প্রার্থী মোট ভোট পেয়েছেন ১৫ লাখ ৬৪ হাজার ১৮৭টি, যার শতকরা হার ২ দশমিক ০৭ শতাংশ।
খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন। ভোট পেয়েছে ৫ লাখ ৬৯ হাজার ৭৩০টি, যার শতকরা হার ০ দশমিক ৭৬ শতাংশ।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ৩ লাখ ৪৯ হাজার ৮৮৬ ভোট পেয়েছে।
বাংলাদেশ খেলাফত আন্দোলন ৬ হাজার ৯২১ ভোট, ইসলামী ঐক্যজোট ২ হাজার ৬১১ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ৬৩ হাজার ৪৯ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পেয়েছে ৩ লাখ ৩৫ হাজার ১১ ভোট। আর বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি পেয়েছে ২৭ হাজার ৮৩ ভোট।
নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা ২১১টি আসন পেয়েছেন। আর দলটির দেয়া প্রার্থীরা সব আসনে পেয়েছে বৈধ ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট।
গণসংহতি আন্দোলন একটি আসনে জয় লাভ করেছে। মোট ভোট পেয়েছে ১ লাখ ৪ হাজার ৮১২টি, যার শতকরা হার ০ দশমিক ১৪ শতাংশ।
গণঅধিকার পরিষদ পেয়েছে ২ লাখ ৪৩ হাজার ৫১১ ভোট, একটি আসনে জয়লাভ করলেও দলটির ভোটের হার ০ দশমিক ৩২ শতাংশ।
একটি আসনে জয়লাভ করে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি। মোট ভোট পেয়েছে ১ লাখ ৫ হাজার ৭৭৯টি, যার শতকরা হার ০ দশমিক ১৪ শতাংশ।
এবারের নির্বাচনে অংশ নেওয়া ৫০টি দলের মধ্যে ৪১টি দলের কোনোটিই এক শতাংশ ভোটও পায়নি। এর মধ্যে বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) পেয়েছে ১৬৯ ভোট, জাতীয় পার্টি-জেপি ৩৩ হাজার ৫০৮ ভোট, জাকের পার্টি ১৬ হাজার ৩৯৩ ভোট, আমার বাংলাদেশ পার্টি-এবি ২ লাখ ১০ হাজার ৫৬২ ভোট, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএমজেপি ৬১৫৩ ভোট, গণফোরাম ৫ হাজার ৬৬ ভোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি ২ লাখ ৫৯ হাজার ৪৬৯ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ৩১ হাজার ৯৪৬ ভোট, জনতার দল ৩৭ হাজার ৪০১ ভোট, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ১৬ হাজার ২৯১ ভোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ৩৯ হাজার ৮০৫ ভোট, বাংলাদেশ কল্যাণ পার্টি ৫৮৯ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ১ হাজার ৪৯৯ ভোট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম ১ হাজার ৫৪২ ভোট, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ১ লাখ ২৮ হাজার ৫১৯ ভোট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ৩৩ হাজার ৬৫১ ভোট, গণতন্ত্রী পার্টি ১৯১ ভোট, বাংলাদেশ জাতীয় পার্টি ৭৭২ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ৩২ হাজার ৯৯৩ ভোট, জাতীয় পার্টি-জাপা ৬ লাখ ৬২ হাজার ৪২৮ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) ৪ হাজার ৪১১ ভোট, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ ১১ হাজার ৬৬০ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ৬০ হাজার ২২৪ ভোট, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল ২ হাজার ৩৩ ভোট, বাংলাদেশ লেবার পার্টি ৪ হাজার ৮১৬ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ২১ হাজার ৬৯৩ ভোট, বাংলাদেশ মুসলিম লীগ ৪ হাজার ৫০৮ ভোট ও আমজনতার দল পেয়েছে ৫ হাজার ৭৬০ ভোট।
এছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ১ হাজার ৭৭২ ভোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ৪ হাজার ৪৭৭ ভোট, নাগরিক ঐক্য ৬ হাজার ৮৯৯ ভোট, বাংলাদেশ কংগ্রেস ৬ হাজার ৪৪৬ ভোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ১৩ হাজার ২৩৩ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ৫ হাজার ৪৭৫ ভোট ও গণফ্রন্ট পেয়েছে ৭৫৩ ভোট।
এমএম/