বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সৈয়ব আহমেদ সিয়াম

চবি ক্যাম্পাস প্রতিনিধি

কক্সবাজার উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিআরএফ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার বালুখালীর ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ উপহার দেওয়া হয়।

বিআরএফ ইয়ুথ ক্লাবের স্বেচ্ছাসেবীরা রোহিঙ্গা ক্যাম্পে ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের মাঝে ঈদের বাজারের জন্য নগদ এক হাজার টাকা করে দেন।

চট্টগ্রামের জামিয়াতুন নূর আল আলামিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি বোরহান উদ্দিন স্বেচ্ছাসেবীদেরকে সুবিধাবঞ্চিত পরিবারের তালিকা প্রস্তুত করতে সহায়তা করেন।

বিআরএফ ইয়ুথ ক্লাব কক্সবাজার শাখার আহ্বায়ক আব্দুল মুবিন বলেন, রোহিঙ্গারা আমাদের মেহমান। ঈদের আনন্দ তাদের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আগামীতে রোহিঙ্গা ভাইবোনদের জন্য আমরা আরও বড় পরিসরে কাজ করবো, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, বিআরএফ ইয়ুথ ক্লাব শিক্ষার্থীদের নিয়ে রক্তদান, জনস্বাস্থ্য, পরিবেশ, পাঠচক্র, সেবা ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ