সোমবার, ০৯ মার্চ ২০২৬ ।। ২৪ ফাল্গুন ১৪৩২ ।। ২০ রমজান ১৪৪৭


দেশের শীর্ষ মাদরাসাগুলোতে ভর্তির তথ্য 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসার শিক্ষাবর্ষ শুরু হয় হিজরি সনের শাওয়াল মাস থেকে। রমজান ও ঈদের আমেজ শেষে পূর্ণ উদ্যমে শুরু হয় নতুন শিক্ষাবর্ষ। অতীতের ব্যর্থতাকে পিছে ফেলে ভবিষ্যতকে আলোকিত করতে দৃঢ় প্রতিজ্ঞ হয় ইলমপিপাসু ছাত্ররা। পরবর্তী শাবান মাস পর্যন্ত কোরআন-হাদিস, তাফসির-ফিকাহ-মানতেকসহ ইলমে দীনের নানা শাখায় বিচরণ করে থাকেন তারা। মুত্তাকি-পরহেজগার আলেমদের সোহবত ও  গভীর অধ্যাবসায় একটি বছর কাটিয়ে দেন কওমির এই স্বপ্নবাজ তরুণেরা। শেষ হয় পূর্ণতার একটি বছর। এগিয়ে যায় সফলতার আরেকটি ধাপে।  

সুন্দর ভবিষ্যৎ কামনায় অনেকে রমজান মাসেই ঠিক করে ফেলেন আগামী বছরের শিক্ষাভাবনা। দেশের বিভিন্ন মাদরাসার খোঁজ-খবর নিতে থাকেন। ঈদ শেষে সারাদেশে লাখ লাখ শিক্ষার্থী নেমে পড়েন কওমি মাদরাসার ভর্তিযুদ্ধে। তাদের সুবিধার্থে দেশের শীর্ষ কয়েকটি কওমি মাদরাসার ভর্তি তথ্য নিয়ে আওয়ার ইসলামের এবারের আয়োজন।

হাটহাজারী মাদরাসা
দেশের শীর্ষ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি মোতাবেক ২৮ মার্চ ২০২৬ শনিবার হতে সকল বিভাগ খোলা হবে। একই দিন থেকে ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন-পুরাতন সকলের ভর্তি কার্যক্রম শুরু হবে। এবারের ভর্তি বিজ্ঞপ্তিতে নতুন ছাত্রদের জন্য বিশেষ নিয়মের উল্লেখযোগ্য হলো—ভর্তিচ্ছুক নতুন ছাত্রদেরকে সাবেক শিক্ষা-প্রতিষ্ঠানের ছাড়পত্র অথবা জামিয়ার শুভাকাঙ্ক্ষী বা নির্ভরযোগ্য কোনো আলেমের প্রত্যয়নপত্রের মূল কপি দরখাস্তের সাথে দাখিল করতে হবে। আবেদনপত্র জমা দেওয়া ও ছবিযুক্ত প্রবেশপত্র বিতরণ ৯ শাওয়াল। লিখিত ভর্তি পরীক্ষা ১২ শাওয়াল। এছাড়া ভর্তি পরীক্ষার তিন দিনের মধ্যে উত্তীর্ণ ছাত্রদের নাম প্রকাশ করে ভর্তি ফরম বিতরণ করা হবে। শুধু ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্ররাই জামিয়ায় ভর্তির সুযোগ পাবে। যোগাযোগ: 01814-472030

পটিয়া মাদরাসা
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম শুরু হবে ৭ শাওয়াল থেকে। ভর্তি কার্যক্রম চলবে ২ সপ্তাহ পর্যন্ত। যোগাযোগ: : ০১৮১৬-০৯৬৪৩৩, ০১৭৪৫৪৫৪৫৪৫৪

ফরিদবাদ মাদরাসা
রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদবাদ মাদরাসার ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ছাত্রদের ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি মোতাবেক ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার থেকে ১০ শাওয়াল পর্যন্ত কোটা খালি থাকাসাপেক্ষে ভর্তি কার্যক্রম চলবে। যোগাযোগ-০১৯০১৫১৮৬০১

যাত্রাবাড়ী মাদরাসা
জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম ৬ শাওয়াল থেকে শুরু হবে। দাওরায় ভর্তিচ্ছু ছাত্রদের মেশকাতের রেজাল্টসহ পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। যোগাযোগ:  ০১৮৮৫-৯৮২১২২, ০১৭১০০১২১৮৯ 

জামিয়া রাহমানিয়া আরাবিয়া
বেফাক মহাসচিব মুফতি মাহফুজুল হক পরিচালিত জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মাদপুর (সাত মসজিদ) ঢাকার ১৪৪৭-৪৮ হিজরির নতুন শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫-৭ শাওয়াল সন্ধ্যা ৭টার মধ্যে জামিয়ায় উপস্থিত হয়ে ফরম সংগ্রহ ও পূরণ করে জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করবে। ফরম জমা দেয়ার সময় সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ অনুযায়ী ফরম পূরণ করত ফটোকপি জমা দিতে হবে। প্রথম দুই জামাতের ভর্তি পরীক্ষা শুধু মৌখিক হবে। আর অবশিষ্ট সকল জামাতে লিখিত ও মৌখিক উভয় ভাবে হবে। প্রথম দুই জামাতের ভর্তি পরীক্ষা ৭ ও ৮ শাওয়াল সকাল ৯:০০ টা থেকে শুরু হবে এবং ফলাফল ১ম দিন বাদ আসর এবং ২য় দিন সকাল ৯.০০টায় ও বাদ আসর প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পরপর ভর্তি কাজ সম্পন্ন করবে।
মিজান জামাত থেকে তাকমিল পর্যন্ত ছাত্রদের লিখিত ভর্তি পরীক্ষা ৮ শাওয়াল সকাল ৮:০০ থেকে শুরু হবে। লিখিত পরীক্ষার জন্য ৭:৩০ মি. পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ফলাফল বাদ আসর প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা বাদ মাগরিব শুরু হবে।
উভয় পরীক্ষা বিবেচনায় ভর্তির উপযুক্ত ছাত্রদের চূড়ান্ত তালিকা পরীক্ষা পরবর্তী দিন সকাল ৯.০০টায় প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পরপর (জোহরের পূর্বেই) ভর্তি কাজ সম্পন্ন করবে। যোগাযোগ:  ০১৩৩৯৮১৫৮৫৯

জামিয়াতুল আবরার রাহমানিয়া ঢাকা
মুফতি মানসুরুল হক পরিচালিত জামিয়াতুল আবরার রাহমানিয়া ঢাকা মোহাম্মাদপুরের ১৪৪৭-৪৮ হিজরির নতুন শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়-
৭ শাওয়াল: নতুন ছাত্রদের ভর্তি ফরম সংগ্রহ, তাইসীর-নাহবেমীর ছাত্রদের ভর্তি  পরীক্ষা(মৌখিক) ও ভর্তি। ৮ শাওয়াল:  হেদয়াতুন্নাহু-তাখাসসুস ভর্তিচ্ছু নতুন ছাত্রদের  লিখিত ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষার সাথে সাথে মতন খানী ও কেরাআতেরও পরীক্ষা হবে। বেফাক পরীক্ষার নির্ধারিত নম্বর (সংযুক্ত পৃষ্ঠা দ্রষ্টব্য) দিয়ে ভর্তিচ্ছু ছাত্রদের শুধু মতনখানী ও কেরা‘আতের পরীক্ষা হবে।
এছাড়া শরহে জামী থেকে উপরের জামাতগুলোতে ভর্তি হওয়ার জন্য জামিআর কোনো উস্তাদের  সত্যায়ন অথবা সুপারিশ লাগবে। বেফাক পরীক্ষার নম্বর দিয়ে ভর্তি হওয়ার জন্য ইবতিদায়ী আউয়ালে ১০ পর্যন্ত, উস্তানী আউয়ালে ২০ পর্যন্ত সিরিয়ালে, উস্তানী সালেস ও সানাবী সানীতে যে কোন সিরিয়ালে থাকতে হবে এবং নেহায়ী সানীতে মুমতায হতে হবে। নতুন ছাত্রদের ভর্তি পরীক্ষায় কোন একটি প্রশ্নের উত্তর উর্দুতে চাওয়া হবে এবং সেটি লাযেম (আবশ্যকীয়) থাকবে। ইবতিদায়ী আউয়াল ও ইবতিদায়ী সানী জামা‘আতে ভর্তির জন্য সংশ্লিষ্ট ছাত্রের নির্ধারিত অভিভাবকের মাদরাসায় উপস্থিত হয়ে অভিভাবক ফরম পূরণ করে তাতে স্বহস্তে দস্তখত করা আবশ্যক। যোগাযোগ: ০১৭৮৩-৬১৪১১১

জামিয়া শারইয়্যাহ মালিবাগ
জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসায় নতুন ছাত্র ভর্তি ৮ শাওয়াল সকাল ৬.৩০ মিনিটে জামিয়ার মসজিদের নিচতলার বারান্দা (৬টি টেবিল) হতে ভর্তি ফরম সংগ্রহ করবে। একই দিনে নতুন ছাত্রদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এবং উভয় পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের তালিকা প্রকাশ করা হবে। পরদিন তালিকাভুক্ত ছাত্রদের ভর্তি নেওয়া হবে।

জামিয়াতুল উলূমিল ইসলামিয়া
জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকার ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ছাত্রদের ০৮ শাওয়াল ১৪৪৭ হিজরি মোতাবেক ২৮ মার্চ ২০২৬ ঈসায়ী শনিবার ভর্তিকার্যক্রম শুরু হবে। এবং কোটা খালি থাকা সাপেক্ষে ভর্তি কার্যক্রম চলবে। 
ভর্তিচ্ছুক প্রত্যেক ছাত্রকে পূর্ববর্তী জামাতের (বেফাক/সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের) বার্ষিক পরীক্ষায় কমপক্ষে মুমতায বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং নম্বরপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।
সকাল ৬টা থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে ১০১ নং কক্ষে ফরম জমা দিতে হবে। লিখিত পরীক্ষার সময় সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীতে মৌখিক যাচাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক যাচাইয়ে উত্তীর্ণরা ভর্তিযোগ্য বলে বিবেচিত হবে। 01714551178 ও  01992774675।

ঢালকানগর মাদরাসা
মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর মাদরাসার ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ছাত্রদের ভর্তি  ফরম বিতরণ: ২৬ মার্চ বাদ ফজর থেকে সকাল ৯.০০টা পর্যন্ত। লিখিত পরীক্ষা: একইদিন সকাল ৯.০০ থেকে ১১.০০ পর্যন্ত। মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকে। নতুন ছাত্রদের ভর্তি: মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকে। মাদরাসার অফিস : ০১৭৩২-৩২৬৬৯০

শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসা
রাজধানীর চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার ১৪৪৭-৪৮ হিজরির নতুন শিক্ষাবর্ষের ভর্তি ৮ শাওয়াল থেকে ১০ শাওয়াল মোতাবেক ২৮ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ৩ দিন নেওয়া হবে। যোগাযোগ: ১৭১৬-১১৭৪১৩ (নাজেমে তালিমাত), ০১৮১৯-১৪৪৬৮১ (সহকারী নাজেমে তালিমাত)।

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার
রাজধানীর ঐতিহ্যবাহী গবেষণাধর্মী প্রতিষ্ঠান শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের ভর্তি শুরু ৬ শাওয়াল বুধবার সকাল ৯টা থেকে। জানা যায়, দাওরায়ে হাদিসে ১২০ জন এবং মিশকাত জামাতে ১০০ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। যোগাযোগ 01723-222241 (শিক্ষাসচিব)।
ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশে ভর্তি ফরম বিতরণ শুরু হবে ৮ শাওয়াল থেকে।

জামিয়া মাদানিয়া বারিধারা
জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম ২৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত। মাদরাসার ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫-৭ শাওয়াল সন্ধ্যা ৭টার মধ্যে জামিয়ায় উপস্থিত হয়ে ফরম সংগ্রহ ও পূরণ করে জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করবে। ফরম জমা দেওয়ার সময় সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ অনুযায়ী ফরম পূরণ করত ফটোকপি জমা দিতে হবে। প্রথম দুই জামাতের ভর্তি পরীক্ষা শুধু মৌখিক হবে। আর অবশিষ্ট সকল জামাতে লিখিত ও মৌখিক উভয় ভাবে হবে। প্রথম দুই জামাতের ভর্তি পরীক্ষা ৭ ও ৮ শাওয়াল সকাল ৯:০০টা থেকে শুরু হবে এবং ফলাফল ১ম দিন বাদ আসর এবং ২য় দিন সকাল ৯.০০টায় ও বাদ আসর প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পরপর ভর্তি কাজ সম্পন্ন করবে। মিজান জামাত থেকে তাকমিল পর্যন্ত ছাত্রদের লিখিত ভর্তি পরীক্ষা ৮ শাওয়াল সকাল ৮:০০ থেকে শুরু হবে। লিখিত পরীক্ষার জন্য ৭:৩০ মি. পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ফলাফল বাদ আসর প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা বাদ মাগরিব শুরু হবে। উভয় পরীক্ষা বিবেচনায় ভর্তির উপযুক্ত ছাত্রদের চুড়ান্ত তালিকা পরীক্ষা পরবর্তী দিন সকাল ৯.০০টায় প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পরপর (যোহরের পূর্বেই) ভর্তি কাজ সম্পন্ন করবে।
জামিয়া রাব্বানিয়া আরাবিয়া

দেশের ঐতিহ্যবাহী শীর্ষ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া রাব্বানিয়া আরাবিয়া নারায়ণগঞ্জ-এর ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ৬ শাওয়াল সকাল ৮টা থেকে শুরু হবে। তবে কোটা খালি থাকলে ৭ শাওয়ালও ভর্তি চলবে। সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত কেবল এক ঘণ্টা ফরম বিতরণ চলবে। যাতায়াত: রব্বানী নগর, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। যোগাযোগ: ০১৯০১৩১৬১৩৬

মাদরাসা দারুর রাশাদ—
মাদরাসা দারুর রাশাদ, পল্লবী, মিরপুর-১২, ঢাকার ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের সকল বিভাগে নতুন ছাত্রদের ভর্তি ২৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত।

জামেউল উলুম মাদরাসা
মিরপুর-১৪ জামেউল উলুম মাদরাসায় ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের সকল বিভাগে নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম শুরু হবে ৭ শাওয়াল। জামাতভিত্তিক ভর্তি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে কোটাসাপেক্ষে ভর্তি নেবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ