রাজধানী ঢাকার অন্যতম দীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘আল জামিয়াতুল ইসলামিয়া ঢাকা আফতাবনগর মাদ্রাসায়’ শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর মঙ্গলবার মাদ্রাসার ‘ইদারা ছাত্র পাঠাগারের’ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি বাদ ফজর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন ও আফতাবনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আলী।
তিনি জানান, পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানো, উপস্থাপনা দক্ষতা বৃদ্ধি এবং শুদ্ধ ইতিহাস সম্পর্কে সচেতন করতেই প্রতি বছর এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই ধারাহিকতায় এই আয়োজন।