সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


বেফাকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও পাঠ্যপুস্তক এজেন্ট সম্মেলন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়ে গেল বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর প্রকাশনা বিভাগ আল বেফাক পাবলিকেশন্সের নতুন বইয়ের মোড়ক উন্মোচন, এজেন্ট সম্মেলন ও সর্বোচ্চ বিক্রেতাদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

মঙ্গলবার বেলা ১১টায় বেফাক সংলগ্ন গ্র্যান্ড শাহ জাহান কনভেনশন হলে বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধনী বক্তব্য পেশ করেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী। দিকনির্দেশনামূলক আলোচনা করেন বেফাকের সহ-সভাপতি হাফিজ মাওলানা মুসলেহুদ্দীন গহরপুরী, সহ-সভাপতি মাওলানা শাব্বীর আহমদ রশিদ, কোষাধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামান, পাবলিকেশন্স সাব কমিটি ও সম্পাদনা পরিষদের মাওলানা লিয়াকত আলী, মাওলানা আহমাদ মায়মূন প্রমুখ।

আলোচনায় বেফাক নেতৃবৃন্দ বলেন, ইলমে দীনের খেদমত ও প্রসারের নেক নিয়তেই আজকের দিনে আপনারা সারাদেশ থেকে কষ্ট স্বীকার করে এখানে তাশরিফ এনেছেন। দেশের সর্ববৃহৎ কওমি শিক্ষাবোর্ড বেফাক দক্ষ ও যোগ্য আলেম তৈরির জন্য পুস্তক প্রকাশের যে খেদমত আঞ্জাম দিচ্ছে, আপনারাও এর গুরুত্বপূর্ণ অংশীজন। শুরু থেকেই বাজারদরের চেয়ে অভাবনীয় কম মূল্যে সেবার মনোভাব নিয়ে বেফাক পাঠ্যপুস্তক