সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হলো দারুল উলূম সাতবাড়িয়ার বার্ষিক প্রতিযোগিতা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি তানযিল হাসান (কুমিল্লা প্রতিনিধি)

কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন মাদরাসা দারুল উলূম আল ইসলামিয়া সাতবাড়িয়ায় আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে পুরষ্কার বিতরণীর মাধ্যমে শেষ হয়েছে ৩দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান। লেখাপড়ার পাশাপাশি ছাত্রদেরকে বহুমুখী যোগ্যতায় পারদর্শী হিসেবে গড়ে তুলতে মাদরাসা দারুল উলূম আল ইসলামিয়া সাতবাড়িয়ায় বছরব্যাপী প্রশিক্ষণমূলক ও সৃজনশীল নানা উদ্যোগ বাস্তবায়ন করা হয়। এরই অংশ হিসেবে প্রতিবছর আয়োজন করা হয় বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান। 

২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার বাদ মাগরিব মাদরাসা মিলনায়তনে জমকালো ও আড়ম্বরপূর্ণ উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে এবারের ৩দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠাà¦