শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৪ মাঘ ১৪৩২ ।। ১৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রাম বন্দরের কার্যক্রম দ্রুত চালু করার আহ্বান ইউরোচ্যামের হাতপাখা বিজয়ী হলে কাউকে বাড়িছাড়া হতে হবে না: পীর সাহেব চরমোনাই বিজয়ী হলে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলব: ইসলামী আন্দোলন প্রার্থী ফিরোজ ইনকিলাব মঞ্চের সমাবেশে পুলিশি হামলার নিন্দা মাওলানা আজহারীর ইশরাককে বিজয়ী করতে আহ্বান পীর সাহেব মধুপুরের চার দফা দাবিতে ফের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা যুক্তরাজ্যের ভিসা প্রসঙ্গে হাইকমিশনের নতুন বার্তা ভোট কেন্দ্র দখলে গেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে: রেজাউল করীম রোববারের মধ্যে হজযাত্রীদের কোরবানি ও পরিবহন খরচ পরিশোধ করতে হবে রাজাগঞ্জে খেজুরগাছের পক্ষে বিশাল নির্বাচনী সমাবেশ

ভোট কেন্দ্র দখলে গেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে: রেজাউল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভোট কেন্দ্র দখলের চিন্তা করলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনার আমতলী উপজেলার পৌরসভা মাঠে বরগুনা-১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হোসাইন ওলিউল্লাহর নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, ভোটকেন্দ্রে দখলের চিন্তা করবেন না। আপনারা ইসলামী দলের নেতাকর্মীদের নাম শুনেছেন। কিন্তু আপনার ভালো করে জেনে রাখেন, আমরা কিন্ত সভ্যে সভ্য। কিন্তু খোদা না কাজ আমাদের যদি টালানো হয়, এমন ভাবে গর্জন শুরু হবে। বঙ্গোপসাগরে নিক্ষেপ হবেন, আপনাদের খোঁজ করেও পাওয়া যাবে না। আমাদের বিরক্ত করবেন না। ভালো থাকতে দেন, আপনারাও ভালো থাকেন।

নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রয়োজনে ভোটারদের পা ধরে হলেও হাতপাখা প্রতীককে বিজয় করতে হবে। দেশে ইসলামের বিজয় দক্ষিণাঞ্চল থেকেই শুরু হবে।

বরগুনা-১ আসনে হাতপাখা প্রতীকের বিজয় সুনিশ্চিত জানিয়ে তিনি বলেন, ইসলামী আন্দোলন নির্বাচনে বিজয়ী হলে দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে পারবো।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ