সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


জবি উপাচার্যসহ পুরো প্রশাসনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সম্পূরক বৃত্তি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রূপরেখা ঘোষণাসহ তিন দফা দাবিতে প্রায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অনশন চালিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত পাঁচ শিক্ষার্থী। সেই সঙ্গে এবার অনশনকারীদের সাথে যোগ দিয়ে উপাচার্যসহ পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে এ বিক্ষোভ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকে অনশনকারীদের সাথে একাগ্রতা প্রকাশ করে চলমান আন্দোলনে অংশ নেয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয় তারা।

শিক্ষার্থীরা বলেন, এ প্রশাসন চরমভাবে ব্যর্থতার প