সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


ইআইবির ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯২ শতাংশের বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআইবি) অধীনে পরিচালিত ফাজিল স্নাতক (অনার্স) ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা–২০২৩ এর ফল প্রকাশ করা হয়েছে। এতে ৪টি বর্ষেই পাসের হার ৯২ শতাংশের বেশি। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত ফলে দেখা গেছে, চার বর্ষেই পাসের হার ৯২ শতাংশের বেশি। ১ম বর্ষে অংশ নেয় ৩ হাজার ৫৪৫ জন শিক্ষার্থী, পাস করেছেন ৩ হাজার ২৬৬ জন। পাসের হার ৯২ দশমিক ১৩ শতাংশ। ২য় বর্ষে অংশ নেয় ৩ হাজার ২৫৬ জন শিক্ষার্থী, পাস করেছেন ৩ হাজার ১১২ জন। পাসের হার ৯৫ দশমিক ৫৮ শতাংশ। ৩য় বর্ষে ২ হাজার ৩৫৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২ হাজার ২৫৬ জন। পাসের হার ৯৫ দশমিক ৮০ শতাংশ। আর ৪র্থ বর্ষে অংশ নেয় ২ হাজার ১৯৮ জন শিক্ষার্থী, পাস করেছেন ২ হাজার ১২৩ জন। এ বর্ষে পাসের হার সর্বোচ্চ—৯৬ দশমিক ৫৯ শতাংশ।