বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’ নতুন বছরে ভর্তির দুর্ভোগ, একটি মর্মস্পর্শী চিত্র ফেরিতে ওঠার সময় পদ্মায় তলিয়ে গেল বাস, বহু হতাহতের শঙ্কা

ডাকসুর ভিপি-জিএস দুজনই মাদরাসাপড়ুয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী দুজনই মাদরাসাপড়ুয়া। তাদের দুজনের বাড়িই চট্টগ্রামে। তারা চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা থেকে আলিম পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত ভিপি মো. আবু সাদিকের (সাদিক কায়েম) বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তবে তার প্রাথমিক শিক্ষা ও কৈশোর কেটেছে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায়।

নবনির্বাচিত জিএস এস এম ফরহাদের বাড়ি রাঙ্গামাটির পার্বত্য জেলায়। সাদিক কায়েম ও এস এম ফরহাদ চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন বলে রাইজিংবিডি ডটকমকে তথ্য দিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবু সালেহ মুহাম্দ ছলিমুল্লাহ।

শিক্ষা জীবনে মেধাবী সাদিক কায়েমের জন্ম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তবে তার বাবার ব্যবসা সূত্রে তিনি বড় হয়েছেন খাগড়াছড়ি সদর উপজেলায়। খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাবা ব্যবসা করেন। সাদিক কায়েমের প্রাথমিক শিক্ষা খাগড়াছড়িতেই হয়। তিনি খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদরাসা থেকে দাখিল পাস করেন। পরে তিনি চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা থেকে আলিম পাস করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।  তিনি বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জিএস ফরহাদ পার্বত্য জেলা রাঙামাটির সন্তান। তার জন্ম কাপ্তাই লেক আর সবুজ পাহাড় ঘেরা মাইনি উপজেলায়। মাইনি উপজেলার গাথাছড়া বায়তুশ শরফ মাদরাসা থেকে দাখিল পাস করেন তিনি। এরপর ভর্তি হন চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসায়। এই মাদরাসা থেকে আলিম পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ