বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’ নতুন বছরে ভর্তির দুর্ভোগ, একটি মর্মস্পর্শী চিত্র ফেরিতে ওঠার সময় পদ্মায় তলিয়ে গেল বাস, বহু হতাহতের শঙ্কা

আল আজহারে পিএইচডি পরীক্ষায় প্রথম বাংলাদেশি শিহাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিসরের ঐতিহ্যবাহী আল আজহার বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়াতুল উলুমিল ইসলামিয়ার (শুধু বিদেশি শিক্ষার্থীদের জন্য ইসলামিক ও আরবি সায়েন্সেস) উসুলুদ্দীন অনুষদের হাদিস বিভাগ থেকে প্রকাশিত পিএইচডি তামহীদির ফাইনাল পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থী মুহাম্মদ শিহাব উদ্দীন।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এ পরীক্ষায় তিনি মোট ৯০০ নম্বরের মধ্যে ৭৬৭ নম্বর পেয়ে শতকরা ৮৫.২২ ভাগ নম্বর অর্জন করেন। এর মাধ্যমে তিনি ‘জাইয়্যিদ জিদ্দান’ (এ+) গ্রেডে উত্তীর্ণ হন।

পরীক্ষার ফলাফলে দ্বিতীয় স্থান অর্জন করেছেন আলজেরিয়ার ফুয়াদ কুরাইশি (৭৫২ নম্বর, ৮৩.৫৫ শতাংশ)। তৃতীয় হয়েছেন শ্রীলঙ্কার মুহাম্মদ রুকজি আবদুর রশীদ (৭৪৮ নম্বর, ৮৩.১১ শতাংশ) এবং চতুর্থ হয়েছেন আলজেরিয়ার মুহাম্মদ আমিন হামূদি (৭৪৪ নম্বর, ৮২.৬৭ শতাংশ)।

এ বছর আল আজহার বিশ্ববিদ্যালয়ের এ বিভাগ থেকে মোট আটজন বিদেশি আন্তর্জাতিক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশের দুইজন, আলজেরিয়ার দুইজন, শ্রীলঙ্কার একজন, নাইজেরিয়ার দুইজন এবং ইন্দোনেশিয়ার একজন রয়েছেন।

শিহাব উদ্দীনের এ সাফল্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে ইসলামী জ্ঞানচর্চা ও গবেষণার জন্য বিশ্বজুড়ে খ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কৃতিত্ব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ