বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’ নতুন বছরে ভর্তির দুর্ভোগ, একটি মর্মস্পর্শী চিত্র ফেরিতে ওঠার সময় পদ্মায় তলিয়ে গেল বাস, বহু হতাহতের শঙ্কা শাওয়াল যেভাবে বিয়ের মাস হলো

ফল প্রকাশের সময় জানালো ঢাবি প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৮তম কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সারাদিনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ সময় বড় কোনো সংঘাত বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শেষ হওয়ার চার ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে গণনার কাজ শুরু হবে এবং কমিশনের তথ্য অনুযায়ী রাত ১২টার আগেই ফলাফল প্রকাশ করা হবে।

কমিশনের হিসাব অনুযায়ী, এবার ডাকসু নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী—

জহুরুল হক হল: ভোটার ১,৯৬৩ জন, কাস্ট হয়েছে ১,৬৫৮টি (৮৩.৪৩%)।

এস এম হল: ভোটার ৬৬৫ জন, কাস্ট হয়েছে ৫৫২টি (৮২.৯৩%)।

জগন্নাথ হল: ভোটার ২,২২২ জন, কাস্ট হয়েছে ১,৮৩১টি (৮২.৪৫%)।

রোকেয়া হল: ভোটার ৫,৬৭৬ জন, কাস্ট হয়েছে ৩,৯০৭টি (৬৯%)।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ