বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’ নতুন বছরে ভর্তির দুর্ভোগ, একটি মর্মস্পর্শী চিত্র ফেরিতে ওঠার সময় পদ্মায় তলিয়ে গেল বাস, বহু হতাহতের শঙ্কা

কোন হলের শিক্ষার্থীরা কোন কেন্দ্রে ভোট দেবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হলের বাইরে আটটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

অন্যবারের তুলনায় এবার ডাকসুতে ব্যালটের আকার বেড়েছে। এবার ডাকসুতে থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট।

আর হল সংসদের থাকছে এক পৃষ্ঠার ব্যালট। এ ভোট দিতে হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে।
 
কেন্দ্র এবং ভোটগ্রহণ কক্ষসমূহ
কার্জন হল কেন্দ্র—ড. মুহম্মদ শহীদুল্লাহ হল (কার্জন হল পরীক্ষা কেন্দ্র), অমর একুশে হল (দ্বিতীয় তলার গ্যালারি), ফজলুল হক মুসলিম হল (কার্জন হল পরীক্ষা কেন্দ্র)। 

শারীরিক শিক্ষা কেন্দ্র—জগন্নাথ হল (ইনডোর গেমস রুম), শহীদ সার্জেন্ট জহুরুল হক হল (ইনস্ট্রুমেন্ট রুম), সলিমুল্লাহ মুসলিম হল (ইনডোর গেমস রুম)। 

ছাত্র-শিক্ষক কেন্দ্র—রোকেয়া হল (ক্যাফেটেরিয়া, গেমস রুম)।
 
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র—বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল (মেঘনা গেমস রুম ও পদ্মা গেমস রুম), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল (শিক্ষক লাউঞ্জ ও সুরমা গেমস রুম)।

সিনেট ভবন কেন্দ্র—স্যার এ এফ রহমান হল (সেমিনার রুম), হাজী মুহম্মদ মুহসীন হল (অ্যালামনাই ফ্লোর), বিজয় একাত্তর হল (ডাইনিং রুম)।

উদয়ন স্কুল অ্যান্ড কলেজ—সূর্যসেন হল (পশ্চিম পাশের ২য় তলার ২০৩, ২০৪ ও ২০৫ নং কক্ষ), মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল (নিচতলার সেমিনার কক্ষ), শেখ মুজিবুর রহমান হল (মাঝখানের সিঁড়ির ২য় তলায়), কবি জসীম উদদীন হল (মাঝখানের সিঁড়ির ২য় তলায়)।

ভূতত্ত্ব বিভাগ—কবি সুফিয়া কামাল হল (নিচতলা)।
 
ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ—শামসুন নাহার হল (নিচতলা)।

প্রসঙ্গত, এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ