বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’ নতুন বছরে ভর্তির দুর্ভোগ, একটি মর্মস্পর্শী চিত্র ফেরিতে ওঠার সময় পদ্মায় তলিয়ে গেল বাস, বহু হতাহতের শঙ্কা শাওয়াল যেভাবে বিয়ের মাস হলো

মাদরাসার পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার নম্বর বণ্টন ও নমুনা প্রশ্ন প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের সব ইবতেদায়ি মাদরাসায় পঞ্চম শ্রেণি বৃত্তি পরীক্ষা-২০২৫ মানবণ্টন ও নমুনা প্রশ্ন প্রকাশ করা হয়েছে। কোরআন মাজিদ ও তাজভিদ এবং আকাইদ-ফিকহ, আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র), বাংলা, ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান প্রতি বিষয়ে ১০০ নম্বর করে মোট ৫০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মাদরাসার শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছর ডিসেম্বর মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চিঠিতে বলা হয়েছে, মাদ্রাসা পর্যায়ে ইবতেদায়ি পঞ্চম শ্রেণি বৃত্তি পরীক্ষা-২০২৫ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের মানবণ্টন অনুসারে কোরআন মাজিদ ও তাজভিদে ৬০ নম্বর, আকাইদ ও ফিকহতে ৪০ নম্বর, আরবি প্রথমপত্রে ৫০, দ্বিতীয়পত্রে (আরবি গ্রামার) ৫০, বাংলায় ১০০, ইংরেজিতে ১০০, গণিতে ৬০ ও বিজ্ঞানে ৪০–এ পরীক্ষা হবে।

এর আগে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত মাদ্রাসাগুলোয় অধ্যয়নরত অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা ৬ বিষয়ে মোট ৬০০ নম্বরের ওপর অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। গত রোববার (৩১ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হবে আগামী ২১, ২২, ২৩, ২৪, ২৮ ও ২৯ ডিসেম্বর। পরীক্ষা ছয়টি বিষয়ে অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো—১. কোরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, ২. আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, ৩. বাংলা, ৪. ইংরেজি, ৫. গণিত, ৬. বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান। প্রতিটি বিষয়ে পূর্ণ নম্বর ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ