বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মাদরাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে অধিদফতরে যেতে হলে অবশ্যই ছুটি বা অনুমতিপত্র সঙ্গে নিতে হবে। 

সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দিয়েছে অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্তিকরণ, বিশেষ বরাদ্দ, উচ্চতর স্কেল, পদোন্নতি, জন্মতারিখ সংশোধন, বকেয়া প্রদান, প্রশিক্ষণ মনোনয়ন, ইনডেক্স প্রদান বা কর্তনসহ সব কাজ প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে অনলাইনে বা ডাকযোগে পাঠাতে হবে। অন্য কেউ বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধিদফতরে আসার সময় অবশ্যই ছুটি বা অনুমতিপত্র সঙ্গে আনতে হবে এবং শাখা কর্মকর্তারা সেটা যাচাই করবেন। নির্দেশনা না মানলে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ