শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

স্কুলে নৈতিক শিক্ষা ছোট থেকেই দেয়া উচিত : মাসউদুল কাদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ন্যাশনাল ইকরা কারিকুলাম কাউন্সিল এর আহ্বায়ক মাওলানা মাসউদুল  কাদির প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, নৈতিক শিক্ষা সবার আগে।  একজন শিশু ফুলের কলির মতো। নৈতিক শিক্ষা শিশুর সুকুমারবৃত্তিকে মজবুত করে।

বৃহস্পতিবার (৮ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন। 

ন্যাশনাল ইকরা কারিকুলাম কাউন্সিল এর আহ্বায়ক মাওলানা মাসউদুল  কাদির বলেন, দেশের স্কুলগুলোতেও কুরআনের শিক্ষা চালু করা জরুরি। নবীজী সা. এর হাদিস থেকেই নৈতিক শক্তি লাভ করা সম্ভব। 

প্রতিটি প্রাথমিক স্কুলে একজন করে   আলেম নিয়োগ দেয়ার আহ্বান জানিয়ে মাসউদুল কাদির বলেন, দেশের আলেমগণ নীতিবান মানুষ গঠনে ভূমিকা পালন করছেন। আলেমরাই স্কুলগুলোতে নৈতিক বিপ্লব সৃষ্টি করতে পারে।

প্রসঙ্গত, আজ গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা সাক্ষরতার পাশাপাশি নৈতিক আচরণও শিখে থাকে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ভালো সম্পর্ক থাকলে শিশুরা এই বিষয়গুলো সুন্দরভাবে শিখতে পারে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ