বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

৪৯ দিনে কোরআন হিফজ করা বিস্ময় শিশু হাবিবুরকে ছাত্র মজলিসের সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাত্র ৪৯ দিনে পবিত্র কোরআনে হিফজ করা ৭ বছরের শিশু হাবিবুর রহমানকে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা প্রাঙ্গণে সংগঠনের পক্ষ থেকে ওই বিস্ময় শিশুর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন: বাংলাদেশ  ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা বোরহান উদ্দিন ও নোয়াখালী জেলার সাবেক সভাপতি মুহাম্মাদ মুবারক বিন মোর্শেদ ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি আরাফাত বিন জাহাঙ্গীর, অফিস সম্পাদক মাহবুবুর রহমান, বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী শাহাদাত হোসাইন ও প্রধান হাফেজ নুরুল আলম প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, ‘শিশু হাফেজ হাবিবুর রহমান নিশ্চয়ই মহান আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, এটা পবিত্র কোরআনের এক অনন্য মুজিজাও বটে। এত কম বয়সে কোরআনের ৩০ পারা হৃদয়ে ধারণ করা বিস্ময়কর! হাবিবুর রহমান আগামীতে যেন তার এ মেধাকে কাজে লাগিয়ে ইসলাম এবং দেশের খেদমত করতে পারে সেটাই আমাদের প্রত্যাশা। তার আগামীর জীবন সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক সে কামনা করেন নেতৃবৃন্দ

উল্লেখ্য, বিস্ময়কর মেধাবী শিশু হাফেজ হাবিবুর রহমান নোয়াখালী বেগমগঞ্জের বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দী গ্রামের সৌদি প্রবাসী মাইনুদ্দিন রাসেলের ছেলে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ