শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা

ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নাঘরে জমে থাকা গ্যাসে চুলা জ্বালাতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ চার গার্মেন্টসকর্মী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে ফতুল্লা থানাধীন সরদারবাড়ি মসজিদ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে সকাল ৮টার দিকে দগ্ধ চারজনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হলে চিকিৎসক তাদের ভর্তি করেন।

দগ্ধ ব্যক্তিরা হলেন— শাহীন আলম (৩০), সাহেদ আলী (২৫), মো. হোসেন (২৪) ও লীমা বেগম (২৬)। তারা সবাই পোশাকশ্রমিক হিসেবে কর্মরত।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ। তিনি জানান, দগ্ধ চারজনের মধ্যে শাহীন আলমের শরীরের ৬৭ শতাংশ, লীমা বেগমের ৪৫ শতাংশ, মো. হোসেনের ১২ শতাংশ এবং সাহেদ আলীর ৩ শতাংশ পুড়ে গেছে।

তিনি আরও জানান, দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় শাহীন ও লীমাকে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। অন্য দুজনের শারীরিক অবস্থা তুলনামূলক ভালো থাকায় তাদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা এক আত্মীয় জানান, শনিবার ভোর ৪টার দিকে রান্নাঘরে চুলা জ্বালানোর সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

মিজান আরও জানান, তাদের ধারণা, গ্যাস লাইনের লিকেজ থেকে রান্নাঘরে গ্যাস জমে ছিল। চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে সেই গ্যাসে আগুন ধরে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ