শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রমজানের চাহিদা মেটাতে পণ্য সরবরাহ বাড়াচ্ছে টিসিবি  মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর অভ্যুত্থান, জনগণের পক্ষে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী  মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন ‘আ.লীগ বিষয়ে ভুক্তভোগীদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার কারো নেই’ মসজিদে হারামের খুতবায় ভারসাম্যপূর্ণ জীবনের পাঠ দিলেন খতিব ‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে’ জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদুল হাসান ও নাঈমুর রহমান দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে

রমজানের চাহিদা মেটাতে পণ্য সরবরাহ বাড়াচ্ছে টিসিবি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রমজানে সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি। গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হলেও এবার ট্রাকের সংখ্যা বাড়ছে ৭০টি। এতে নতুন করে আরও ৬ লাখ মানুষ সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ পাবেন বলছে সংস্থাটি।  

রোজা এলে চাহিদা বাড়ে ভোজ্যতেল, ছোলা, চিনি, ডাল ও খেজুরের। বাজারে চড়া দামের কারণে টিসিবির ওপর ভরসা করেন স্বল্প আয়ের অনেকে। প্রতিবছর রমজান শুরুর আগে এসব পণ্য বিক্রি শুরু করে সংস্থাটি।  

এবারো ভোগ্যপণ্য বিক্রির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে ছোলা। ভোজ্যতেল, চিনি, ডাল ও খেজুর, আমদানির পাশাপাশি দেশীয় উৎস থেকেও সংগ্রহ করা হয়েছে। 

টিসিবি মুখপাত্র শাহাদত হোসেন গণমাধ্যমকে জানান, প্রতিদিন ঢাকায় ৬৫টি ট্রাকে পণ্য বিক্রি হবে। চট্টগ্রামে কাজ করবে ৩০টি ট্রাক। এছাড়া অন্যান্য সিটি করপোরেশন এলাকায় ১৫টি করে ট্রাক থাকবে। কার্যক্রম চলবে ২০ দিন। পণ্য কিনতে পারবে সবাই। তবে দাম এখনো নির্ধারণ করেনি টিসিবি।    

কম দামে পণ্য বিক্রির উদ্যোগ ইতিবাচক উল্লেখ করে, প্রকৃত দরিদ্ররা যেন সুফল পায় সেদিকে সতর্ক থাকার পরামর্শ অর্থনীতিবিদের। 
 
খোলা ট্রাকের পাশাপাশি ফ্যামিলি কার্ডধারীরা সারাবছর নির্ধারিত ডিলার থেকে টিসিবির পণ্য কিনতে পারবেন। 

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ