রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযু শাইখিল ইসলামের ৩০০ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর আয়োজিত মহানবী (সা.)-এর জীবনীভিত্তিক জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ২০২৬-এ অংশ নিচ্ছে আফতাবনগরের সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু শাইখিল ইসলাম আল মাদানীর ৩০০ শিক্ষার্থী।

শনিবার (২২ আগস্ট) মাদরাসায় আয়োজিত এক পরিচিতি পর্বে প্রতিষ্ঠানের পরিচালক মাওল‌না আবদুল আলীম আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুবকে এ তথ্য নিশ্চিত করেন।

মাওল‌না আবদুল আলীম জাতীয় সিরাত প্রতিযোগিতা নিয়ে তার অনুভুতি প্রকাশ করে বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকলের জন্য আওয়ার ইসলামের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিঃসন্দেহে তা প্রশংসনীয় উদ্যোগ এবং যুগোপযোগী সুন্দর আয়োজন।

তিনি বলেন, "আমার পরিচালিত 'মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী, ঢাকা' থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেবে।"

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, আওয়ার ইসলামের এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তিনি প্রতিযোগিতার সার্বিক সফলতা কামনা করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ