রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

অসুস্থ আলেম ও সাংবাদিককে দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর দুটি হাসপাতালে চিকিৎসাধীন এক আলেম ও এক সাংবাদিককে দেখতে যান। এ সময় তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন এবং একজন রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

প্রথমে শায়খে চরমোনাই রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বরিশাল বাজার রোড মাদরাসার মুহাদ্দিস মুফতি নেছার উদ্দিন আনসারীকে দেখতে যান। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মরহুম পীর সাহেব রহ.-এর খলিফা মাওলানা আইউব আলী আনসারী (রহ.)-এর ছোট ছেলে।

হাসপাতালে শায়খে চরমোনাই তাঁর শয্যাপাশে গিয়ে খোঁজখবর নেন এবং মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এরপর তিনি আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন বরিশালের বিশিষ্ট সাংবাদিক মুহাম্মাদ মেরাজ হোসেনকে দেখতে যান। ব্রেইন টিউমারে আক্রান্ত এ সাংবাদিকের সম্প্রতি মাথায় জটিল অস্ত্রোপচার হয়েছে এবং তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি বরিশাল মুজাহিদ কমিটির অর্থ সম্পাদক নুরুল হক মাস্টারের ছেলে।

শায়খে চরমোনাই রোগীর শয্যাপাশে দাঁড়িয়ে তাঁর আশু আরোগ্য কামনায় দোয়া করেন। পাশাপাশি তাঁর পক্ষ থেকে চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা (হাদিয়া) প্রদান করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ