মঙ্গলবার, ০২ জুন ২০২৬ ।। ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সি‌ন্ডিকেটমুক্ত করতে না-পারলে পদ ছেড়ে দেবেন মন্ত্রী আদালতে জবানবন্দি দিলেন রামিসার মা পারভিন আক্তার চীনে বিশেষ প্রশিক্ষণে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা ফোনকলে নেতানিয়াহুকে ‘পাগল-নিমকহারাম’ বলে গালাগাল ট্রাম্পের হিজবুল্লাহ হামলা না থামালে বৈরুতে আঘাত হানার হুমকি নেতানিয়াহুর রামিসা হত্যাকাণ্ডে নতুন নাম, কে এই ডলার? গাজা-লেবাননে হামলা অব্যাহত থাকলে বাব আল-মান্দাবও বন্ধ করবে ইরান ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্ম সচিব, পরিত্যক্ত ঘর থেকে মায়ের পচাগলা লাশ উদ্ধার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৪ এইচএসসি-২০২৬ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ালো শিক্ষাবোর্ড

আদালতে জবানবন্দি দিলেন রামিসার মা পারভিন আক্তার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা হত্যা মামলায় আজ আদালতে সাক্ষ্য দিয়েছেন রামিসার মা পারভিন আক্তার। জবানবন্দি দেওয়ার সময় কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি অঝোরে কাঁদতে থাকেন। এ সময় আদালতকক্ষের পরিবেশও ভারী হয়ে ওঠে।

মঙ্গলবার (0২ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনি।

ঘটনার বিবরণ দিতে গিয়ে আদালতকে জানান, সেদিন সকালে তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। বড় মেয়ে স্কুলে গেলেও ছোট মেয়ে রামিসা স্কুলে যায়নি, বিষয়টি তিনি তখন খেয়াল করতে পারেননি। পরে রান্নাঘর থেকে বের হয়ে বাসার গেট খোলা দেখতে পান। কিছুক্ষণ পর বড় মেয়ে রাইসা স্কুল থেকে একা ফিরে এলে তিনি রামিসার খোঁজ নেন। তখন জানতে পারেন, রামিসা স্কুলে যায়নি।

পারভীন আক্তার বলেন, এরপর তিনি মেয়েকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে রামিসার জুতা দেখতে পান। বারবার দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে কেউ দরজা খুলছিল না। এতে তার সন্দেহ হয়। পরে আশপাশের লোকজন জড়ো হলে তিনি স্বামীকে ফোন করেন।

তিনি বলেন, দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশের পর বাথরুমে রক্তাক্ত অবস্থায় মেয়ের মরদেহ দেখতে পান। এ সময় অভিযুক্ত স্বপ্নাকে বাসার ভেতরে ঘোরাফেরা করতে দেখেছেন বলেও আদালতকে জানান তিনি।

সাক্ষ্য শেষে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মুসা কালিমুল্লাহ।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ