
|
খালখননে সাশ্রয়: ২২ লাখ টাকা কোষাগারে ফেরত
প্রকাশ:
২৩ জুলাই, ২০২৬, ১০:০৯ দুপুর
নিউজ ডেস্ক |
নাটোরের চার উপজেলায় সাতটি খালখনন প্রকল্প সম্পন্ন হওয়ার পর ২১ লাখ ৬৫ হাজার টাকা সাশ্রয় হয়েছে। সাশ্রয় টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েজেন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সাতটি খাল খননের জন্য মোট ৪ কোটি ৪৫ লাখ ৭৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে প্রকৃত ব্যয় হয়েছে ৪ কোটি ২৪ লাখ ৯ হাজার টাকা। ফলে উদ্বৃত্ত ২১ লাখ ৬৫ হাজার টাকা সাশ্রয় হয়ে সরকারি কোষাগারে ফিরে এসেছে। আওয়ার ইসলাম/জেডএম |