মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ।। ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৯ জিলহজ ১৪৪৭


হারামাইনে ঈদুল আজহার খুতবা দেবেন যে দুই শায়খ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মক্কার পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে ১৪৪৭ হিজরির ঈদুল আজহার খুতবা প্রদানের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর মধ্যে মসজিদে হারামে খুতবার দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট আলেম ও ক্বারী শায়খ বান্দার বিন আব্দুল আজিজ বালিলাহ। আর মসজিদে নববীতে দায়িত্ব পেয়েছেন শায়খ আহমাদ হুজাইফি। 

সোমবার (২৫ মে) সৌদি আরবের ধর্মবিষয়ক কর্তৃপক্ষের ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে। 
শায়খ বান্দার বিন আব্দুল আজিজ বালিলাহ দীর্ঘদিন ধরে মসজিদে হারামের নিয়মিত ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি কুরআন তেলাওয়াত ও ইসলামি শিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সুপরিচিত একজন আলেম। 

শায়খ আহমাদ হুজাইফি সৌদি আরবের একজন সুপরিচিত ক্বারি ও আলেম। তিনি মসজিদে নববির প্রবীণ ইমাম ও খতিব এবং এবারের হজের খতিব শায়খ আলী আল-হুজাইফির পুত্র। এর আগে তিনি মদিনার ঐতিহাসিক কুবা মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মসজিদে নববির নিয়মিত ইমামদের একজন। সূত্র: ইনসাইট দ্য হারামাইন

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ