শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

এবার বেশির ভাগ দেশে হতে পারে একই দিনে ঈদ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি বছর পবিত্র রমজান শুরুর সময় নিয়ে মতভেদ থাকলেও মাস শেষে পবিত্র শাওয়ালের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল ফিতর শুরুর সময়টি বেশির ভাগ মুসলিম দেশে একই, অর্থাৎ ২০ মার্চের দিকে হতে পারে বলে জানিয়েছেন আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ও এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।

তাদের মতে, এ বছর মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাস শুরুর তারিখে ভিন্নতা দেখা দিতে পারে। খালি চোখে চাঁদ দেখা এবং গাণিতিক গণনার পার্থক্যের কারণে কোনো দেশে ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি রোজা শুরু হতে পারে।

এ বছর রোজার সর্বোচ্চ সময়সীমা হতে পারে ১৩ ঘণ্টা ২৫ মিনিট। আমিরাতের খোরফাক্কানে সবচেয়ে আগে এবং পশ্চিমাঞ্চলীয় আল সিলা এলাকায় সবচেয়ে দেরিতে ইফতার হবে। সূত্র: গালফ নিউজ

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ