বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

শুক্রবার ইসলামী আন্দোলনের আন্তর্জাতিক সিরাত কনফারেন্স, সফল করার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক সিরাত কনফারেন্সের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই কনফারেন্স বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন কনফারেন্স বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

ইসলামী আন্দোলনের এই নেতা বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে বোঝা যায় আদর্শ ও নৈতিকতার চরম অবক্ষয় চলছে। এ থেকে উত্তরণের জন্য আমরা সুন্দর ও সর্বোত্তম  আদর্শ জাতির মাঝে ছড়িয়ে দিতে চাই। সেজন্য অনুপম আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সীরাত চর্চার বিকল্প নেই।

বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক সিরাত কনফারেন্স বাস্তবায়ন কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, সিরাত শুধু নিজের মধ্যে বাস্তবায়ন করলেই হবে না, এর চর্চা রাষ্ট্রের বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টাও সকলের অব্যাহত রাখতে হবে। রাষ্ট্রে সিরাতের বাস্তবায়ন না হলে দেশের মানুষের মুক্তি সম্ভব নয়। গুম, খুন, রাহাজানি, ধর্ষণ, দুর্নীতি, বিচারহীনতা দূর করতে সিরাতের চর্চা এবং বাস্তবায়নে সকলের সর্বদা সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে।

ইমতিয়াজ আলম আন্তর্জাতিক সিরাত কনফারেন্স বাস্তবায়নের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

জরুরি বৈঠকে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, মাওলানা আব্দুর রাজ্জাক, কে এম শরীয়াতুল্লাহ প্রমুখ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ