বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষা উপদেষ্টা সাক্ষাৎ না করায় আগামীকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন ইবতেদায়ি শিক্ষকরা।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে শিক্ষকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

এর আগে দুপুরে শিক্ষকদের প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎ না পেয়ে ফিরে আসেন এবং পুনরায় আন্দোলনে যোগ দেন।

শিক্ষকদের প্রতিনিধিদলে ছিলেন কাজী মোখলেছুর রহমান, এস এম জয়নুল আবেদীন জিহাদী, মো. শামছুল আলম, মো. তাজুল ইসলাম ফরাজী, মাও. মো. শামসুল আলম, মাও. মোহাম্মদ আল-আমিন, মো. খোরশেদ আলম, মো. নূরুল আমিন, মাও. মো. সাইফুল ইসলাম, মো. রেজাউল হক, মো. আলতাফ হোসেন, নূর হোসেন, জাকির হোসেন, আক্তারুজ্জামান, রাকিবুল ইসলাম, আলাউদ্দিন খান, মো. মাহমুদুল হাসান ও রঞ্জু মিয়া।

শিক্ষকরা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে সরকারের কাছে জাতীয়করণের দাবি জানালেও এখন পর্যন্ত কোনো বাস্তব উদ্যোগ নেওয়া হয়নি। এতে শিক্ষকরা চরম অনিশ্চয়তা ও অর্থকষ্টে দিন কাটাচ্ছেন।

শিক্ষক নেতারা বলেন, দেশের হাজারো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় কর্মরত শিক্ষকরা মাসের পর মাস বিনা বেতনে কাজ করছেন। অধিকাংশ প্রতিষ্ঠান থেকে তারা সামান্য সম্মানী পেলেও তা দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না। শিক্ষার মান উন্নয়ন ও প্রাথমিক পর্যায়ে ইসলামী শিক্ষা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সরকারের অবহেলায় এই শিক্ষকরা বারবার বঞ্চিত হচ্ছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ