রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

বাড়িভাড়া বৃদ্ধি হওয়ায় ‘সন্তুষ্ট’ শিক্ষকরা, আন্দোলন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের টানা আন্দোলনের মুখে বাড়িভাড়া ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দুই পক্ষের মধ্যে ‘সমঝোতা’ হওয়ায় আন্দোলন আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আন্দোলন স্থগিতের প্রতিশ্রুতি দেন শিক্ষক নেতারা।

শিক্ষক নেতারা জানান, আপাতত সরকারের সিদ্ধান্তে তারা খুশি। এজন্য আন্দেলন স্থগিত করে ক্লাসে ফিরে যাবেন তারা। শহীদ মিনারে গিয়ে আনুষ্ঠানিকভাবে তারা এ ঘোষণা দেবেন।

তবে চিকিৎসাভাতা ১৫০০ টাকা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার বিষয়টি সরকারকে গুরুত্বসহকারী বিবেচনা করতে হবে বলেও জানিয়েছেন শিক্ষক নেতার। যদিও শিক্ষা মন্ত্রণালয় চিকিৎসা ভাতা ও উৎসব ভাতার বিষয়ে নতুন কোন সিদ্ধান্ত নেয়নি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ