বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

লক্ষ্মীপুরের ৯ দোকানে আগুন, ক্ষতি কোটি টাকার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার স্লুইসগেইট বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম  হয়। তবে এর আগেই ৪ টি মুদি দোকান, ২টি ফার্মেসী, ২টি ফার্ণিচার, এবং ১টি ওয়ার্সপসহ মোট ৯টি দোকান ঘর ও মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।  এতে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

শনিবার গভীর রাতে ওই বাজারে মুদি ব্যবসায়ী বেলালের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে বেলালের মুদি দোকান থেকে হঠাৎ অগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। দোকানঘর ছাড়াও পল্লী বিদ্যুৎতের পাঁচটি মিটার ও সঞ্চালন তার এবল একটি খুটি পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে বেলাল, বাবুল, বেলাল হোসেন এবং জাকের হোসেনের মুদি দোকান, আলমগীর হোসেনের পাইকারি ওষুধের দোকান, রিপনের ওষুধের দোকান, বাবুল এবং আলী আহমেদের ফার্ণিচার দোকান এবং আকরামের ওয়ার্কশপ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তের শিকার ব্যবসায়ী ও ঘর মালিকদের তালিকা প্রস্তুত করতে ইতোমধ্যে প্রকল্প কর্মকর্তাকে বলা হয়েছে, তালিকা মোতাবেক বরাদ্দ পেলে সহায়তা দেওয়া হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ