বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

খুলনায় বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুলনায় বিভাগ পর্যায়ের হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) খুলনা আলিয়া কামিল মাদরাসায় রিলিজিয়াস অ্যাটাশে অফিস, রাজকীয় সৌদি দূতাবাসের উদ্যোগে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রোগ্রামের সার্বিক তত্বাবধায়ক শাইখ হিকমাত উল্লাহ আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা আলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা আব্দুর রহিম।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা সাঈদ আহমেদ, হাফেজ শফিকুল ইসলাম, শফিকুর রহমান ও হাফেজ মো. হুমায়ুন কবির।

খুলনা বিভাগের দশটি জেলা এবং ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলাসহ মোট ৬০ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে ‘ক’ ও ‘খ’ শাখায় ১৯ জন করে মোট ৩৮ জন পুরুষ এবং ‘গ’ শাখায় ২৩ জন নারী প্রতিযোগী অংশগ্রহণ করেন।

তিনটি শাখা থেকে সর্বমোট ১২ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হন। বিজয়ীদের হাতে ক্রেস্ট ও ব্যাগ তুলে দেন অতিথিবৃন্দ।

আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে পবিত্র কুরআন তিলাওয়াত, মুখস্থ ও চর্চার আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে। ইসলামি শিক্ষা ও মূল্যবোধ বিস্তারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ