বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

শ্রীমঙ্গলে রেল যোগাযোগ উন্নয়নসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি বিশেষ ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার করে ডাবল লাইনে উন্নীতকরণসহ ৮ দফা দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল শনিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্লাটফর্মে “আমরা শ্রীমঙ্গলবাসী”র উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদের সভাপতিত্বে এবং সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল রফি আহমদ চৌধুরী, সাংবাদিক কাওসার ইকবাল, সনাকের সহ-সভাপতি কাজী আছমা, ইকরামুল মুমিন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা এম এ রহিম নোমানী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ একরামুল কবীর, মাগুড়ছড়ার খাসি পুঞ্জির মন্ত্রী ও সনাক সদস্য জিডিশন প্রধান সুচিয়াং, ফারিয়ার সভাপতি দেবব্রত হাবুল, মানবাধিকার ঐক্য পরিষদের সভাপতি আমজাদ হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম সবুজ, ব্যবসায়ী শাহ মসুদ আহমদ, সাংবাদিক সঞ্জয় দেব ও শিক্ষক আব্দুল কাদির প্রমুখ।

কর্মসূচিতে সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ, রেল যোগাযোগে আধুনিক সেবা চালু ও অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান।

তারা বলেন, ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ