বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

হিন্দু যুবক কর্তৃক মাদরাসা ছাত্রী ধর্ষণ, যা বলছে পুলিশ হেড কোয়ার্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরে এক মাদরাসা ছাত্রীকে আটকে রেখে এক হিন্দু যুবক ধর্ষণ করেছেন, এমন একটি খবর কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই। কোথাও কোথাও পালিত হচ্ছে মানববন্ধন কর্মসূচিও। এবার এই ইস্যুতে মুখ খুলেছে পুলিশ।

শনিবার (১৮ অক্টোবর) পুলিশ হেড কোয়ার্টার থেকে এক বার্তায় বলা হয়-

গাজীপুরে হিন্দু যুবক কর্তৃক মাদরাসা ছাত্রী ধর্ষণ সংক্রান্তে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এ সংক্রান্তে প্রকৃত তথ্য হলো-

গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আমিনুল ইসলাম এর ১৩ বছর বয়সী মেয়ের সাথে উক্ত এলাকার জয় কুমার দাসের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি ইতিপূর্বে দুইবার জয় কুমার দাসের সাথে পালিয়ে যায় এবং পরবর্তীতে স্বেচ্ছায় ফিরে আসে। গত ২০ আগস্ট মেয়েটি পুনরায় ওই যুবকের সাথে পালিয়ে যায় এবং ২ দিন পর বাসায় ফিরে আসে।

গত ১৫ অক্টোবর মেয়ের মা মোছা: শিউলি বেগম তিনজনকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার আসামি জয় কুমার দাস ও তার অপর সহযোগী লোকনাথ চন্দ্র দাসকে গ্রেফতার করেছে। তদন্ত চলমান।

এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত‍্য বয়ানে প্রকাশ করায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। ঘটনাটিতে কোনো সাম্প্রদায়িক সংশ্লেষ নাই।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ