বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

চট্টগ্রাম ইপিজেডের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৫টি ফায়ার সার্ভিস ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে নয়তলা বিশিষ্ট ওই ভবনে আগুন লাগার সময় প্রায় পাঁচ শতাধিক শ্রমিক অবস্থান করছিলেন।

বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের একটি সূত্র জানিয়েছে, আগুন ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং কেউ হতাহত হয়েছেন কি না তা এখনো নিশ্চিত করা যায়নি।

স্থানীয় প্রশাসন ও শিল্প এলাকার নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি শিল্প পুলিশ ও ইপিজেড কর্তৃপক্ষও সমন্বিতভাবে কাজ করছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ