রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

বামনায় মডেল মসজিদের নির্মাণ দেরিতে, ক্ষুব্ধ জনতার মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরগুনার বামনা উপজেলায় ছয় বছর ধরে মডেল মসজিদের নির্মাণ কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা মানববন্ধন করেছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা গোলচত্বরে বামনা প্রেসক্লাবের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মজনু, উপজেলা জামায়াতে ইসলামী সভাপতি হাফেজ মাওলানা সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মানসুর, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা সভাপতি সোবাহান খান, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রায়হান নাজির ধলু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সজিব হোসেন মুন্নাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

মানববন্ধন শেষে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে নিয়ে বামনা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু নাসের মো: গোলাম কিবরিয়া স্থানীয়দের পক্ষে একটি স্মারকলিপি প্রদান করেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ