বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

চাঁদা না দেওয়ায় এক মাস ধরে বন্ধ মাদরাসা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থল হাজীবাড়ি জামে মসজিদের ইমামের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে না পাওয়ায় স্থানীয় এক যুবক মসজিদ ও সংলগ্ন হেফজখানাটি বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় এক মাস ধরে মসজিদটিতে ইমামশূন্য থাকায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে চরম বিঘ্ন ঘটছে এবং ২০ শিক্ষার্থীর ধর্মীয় শিক্ষা ও থাকা-খাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, স্থল গ্রামের আবু ইসলাম সাদ্দাম নামের এক ব্যক্তি ইমাম হাসান আলীর কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তিনি হেফজখানার বৈদ্যুতিক লাইনের মেইন সুইচ বন্ধ করে দেন। এর জেরে ইমাম হাসান আলী ভয়ে প্রতিষ্ঠানটি ছেড়ে চলে গেছেন। এতে ধর্মীয় শিক্ষাকার্যক্রম বন্ধ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, কিছু লোক সম্প্রতি আমেরিকা প্রবাসী আখতারুজ্জামান জুগলু দেশে এলে তার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করায় তিনি ছুটি শেষ না করেই আমেরিকায় চলে যান। এই প্রবাসী ধর্মপ্রাণ ব্যক্তিই মাদ্রাসা ও মসজিদের ইমামের বেতন, শিক্ষার্থীদের থাকা-খাওয়া ও সব উন্নয়নের আর্থিক দায়িত্ব পালন করে আসছিলেন।

ইমাম হাসান আলী মোবাইলে সাংবাদিকদের চাঁদা চাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ১৪ সেপ্টেম্বর রাতে আমার কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। আমি আত্মভয়ে প্রতিষ্ঠানটি ছেড়ে চলে এসেছি।’

প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্বে থাকা আল আমিন দ্রুত মাদরাসাটি চালু করে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ বলেন, ‘এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ