বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

অবমাননার প্রতিবাদে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বিনামূল্যে কোরআন বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী অপূর্ব পালের কোরআন অবমাননার ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। গত ৯ অক্টোবর তারা পুরো ক্যাম্পাসে বিনামূল্যে পবিত্র কোরআন শরিফ বিতরণ করেন।

বিতরণের কার্যক্রম দুপুর ১২টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে খানকিটা বিলম্ব হয়। পরবর্তী সময়ে কার্যক্রম শুরু হয় দুপুর পৌনে একটায়। তবে অবাক করার মতো বিষয় হলো—পুরো ক্যাম্পাসজুড়ে ৩৫০টি কোরআন শরিফ বিতরণ সম্পন্ন হয় কেবল তিন মিনিটে! যার মধ্যে ৩০০টি বিতরণ করা হয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে এবং বাকি ৫০টি বিতরণ করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মাঝে।

শিক্ষার্থীদের মতে, এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার মূল উদ্দ্যেশ হলো, ইসলাম বিদ্বেষীদের বার্তা দেওয়া হয়েছে—কোনোরকমের সহিংসতায় না জড়িয়েও শান্তিপূর্ণভাবে ধর্মের প্রচার ও একইভাবে শ্রদ্ধা জানানো যায়।

তারা জানান, এটি শিক্ষার্থীদের পক্ষ থেকে নীরব প্রতিবাদ। তাদের বিশ্বাস, এমন শান্তিপূর্ণ প্রতিবাদই সমাজে বিশাল পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে পারে৷  এরকম ব্যতিক্রম ও মানবিক পদক্ষেপগুলোই তরুণ প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধের দিকে উদ্বুদ্ধ করবে এবং শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসার মাধ্যমে সমাজের শান্তির বার্তা পৌঁছে দিতে অনুপ্রাণিত হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ