বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

প্রথমবারের মতো শাপলা শহীদদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিতে তৎকালীন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের ভয়াবহ হামলায় শহীদদের পরিবারকে সহযোগিতার ঘোষণা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে এই ঘটনায় শহীদদের পরিবারের পাশে প্রথমবারের মতো দাঁড়াচ্ছে সরকার। বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও সরকারিভাবে উদ্যোগ নেওয়ার দাবি ছিল দীর্ঘদিনের।

শনিবার (১১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে শাপলা শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লিখেছেন, ‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে স্থানীয় সরকার বিভাগ। হেফাজতে ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে শহীদ পরিবারের কল্যাণে প্রথমবারের মতো সরকারি সহযোগিতা পেতে যাচ্ছে পরিবারগুলো।’

দ্রুততম সময়ে এই সহযোগিতা পৌঁছে দেওয়া হবে উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘গত ১২ বছরে শাপলা চত্বরের শহীদ পরিবারের সদস্যরা কোনো সরকারি সহায়তা পাননি। হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার বিভাগ শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দ্রুততম সময়ে অর্থবহ ও কার্যকর সহযোগিতা পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করছি আমরা।’

এর আগে, শাপলা চত্বরে শহীদদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। চলতি বছরের ৫ মে দলের জনসংযোগ বিভাগ থেকে এ তালিকা প্রকাশ করা হয়। সে সময় তারা জানায়, এটি খসড়া তালিকা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ