রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত কিশোরগঞ্জের মাদ্রাসাছাত্র মাহবুব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহবুব আল হাসান (১৭) কিশোরগঞ্জের মাদ্রাসাছাত্র, যিনি পরিবেশ, জলবায়ু সচেতনতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তার উল্লেখযোগ্য অবদানের জন্য আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। শিশুদের এই মর্যাদাপূর্ণ পুরস্কারকে বিশ্বের শিশুদের ‘নোবেল’ হিসেবে ধরা হয়।

নেদারল্যান্ডসের আমস্টারডাম ভিত্তিক কিডস রাইটস ফাউন্ডেশন প্রতিবছর শিশু অধিকার রক্ষায় কাজ করা শিশুদের মনোনীত করে থাকে।

মাহবুব ২০২২ সালে আহমাদ জুবাইদা দাখিল মাদরাসা থেকে দাখিল পাশ করেন এবং ২০২৪ সালে হয়বতনগর এ. ইউ. কামিল মাদরাসা থেকে আলিম ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।

গত তিন বছর ধরে তিনি তার প্রতিষ্ঠিত সংগঠন ‘The Change Bangladesh’ পরিচালনা করছেন, যা শিশুদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। মাহবুবের উদ্যোগে বৃক্ষরোপণ, চারা বিতরণ, শিক্ষার উপকরণ বিতরণ এবং হাওর অঞ্চলের শিশুদের শিক্ষার অধিকার রক্ষা সহ নানা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

তিনি গড়ে তুলেছেন ‘ব্লাড খুঁজি’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা জরুরি মুহূর্তে রক্তদাতাদের সঙ্গে রোগীর পরিবারকে যুক্ত করে।

মাহবুব আল হাসান বলেন,

“শিশুরাই আমাদের ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা আমাদের সবার দায়িত্ব। এই আন্তর্জাতিক মনোনয়ন আমাকে আরও বড় পরিসরে শিশুদের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের প্রত্যন্ত হাওর থেকে শুরু করে শহরের প্রতিটি শিশুই যেন সমান সুযোগ ও নিরাপত্তা পায়, সেটাই আমার লক্ষ্য।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ