বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

পাবনায় সুসজ্জিত ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘ ৩৪ বছর ইমামতি করার পর শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয়রা ইমাম আব্দুল মান্নান-কে ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে রাজকীয়ভাবে বিদায় দেন। জুমার নামাজের পর আয়োজিত সংবর্ধনা শেষে তাকে ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়। মসজিদ পরিচালনা কমিটি তাকে নগদ অর্থ ও উপহার সামগ্রীও প্রদান করে।

৬৭ বছর বয়স্ক ইমাম আব্দুল মান্নান ১৯৯৩ সাল থেকে টানা ৩৪ বছর ধরে মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেছেন। বার্ধক্যজনিত কারণে তিনি স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন।

বিদায়ের সময় মসজিদ প্রাঙ্গণ আবেগঘন পরিবেশে পরিপূর্ণ ছিল। ইমামকে ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি পৌঁছে দিতে অটোরিকশা ও মোটরসাইকেলের শোডাউনের আয়োজন করা হয়। স্থানীয়রা জানান, ইমাম সাহেব সারাজীবন সত্য ও ন্যায়ের পথে ছিলেন এবং মানুষের বিপদে পাশে দাঁড়াতেন। তার চলাফেরা ও দ্বীনি শিক্ষা অনেককে সঠিক দিশা দেখিয়েছে।

মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাতেম আলী খান বলেন, “ইমাম সাহেব শুধু ইমামতি করেননি, সমাজকে দ্বীনের পথে আনতেও নিরলসভাবে কাজ করেছেন। দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এ আয়োজন করেছি।”

ইমাম আব্দুল মান্নান আবেগজড়িত কণ্ঠে বলেন, “জীবনের বড় অংশ এই মসজিদ ও গ্রামবাসীর সঙ্গে কেটেছে। আমাকে এতটা ভালোবাসা ও সম্মান দেওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলের জন্য দোয়া চাই।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ