বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

নির্বাচনের পর পুরোনো ঠিকানায় ফিরে যাব: ধর্ম উপদেষ্টা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কাজ সরকার আন্তরিকভাবে চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “এই নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এরপর আমরা আমাদের পুরোনো ঠিকানায় ফিরে যাব। এতে সাংবিধানিক ধারাবাহিকতা অটুট থাকবে।”

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নব শালবন বৌদ্ধ বিহারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, “এই মাতৃভূমি আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন করে আসছে। আজকের এই আয়োজন তার জীবন্ত প্রমাণ।”

তিনি আরও বলেন, “সুশাসন প্রতিষ্ঠা ও স্থিতিশীলতার জন্য নির্বাচনের বিকল্প নেই। এ লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে— এ নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই।”

ধর্ম উপদেষ্টা আশা প্রকাশ করেন, “নির্বাচন না হলে দেশে অনিশ্চয়তা ও অস্থিরতা দেখা দিতে পারে। তাই সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ