বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বুধবারী বাজার মাদ্রাসার ফুযালা সম্মেলন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া বুধবারী বাজার, সিলেট–এর তাকমিল ফিল হাদীস ও হিফয সমাপনকারী ফাযিলদের নিয়ে এক বর্ণাঢ্য ফুযালা সম্মেলন গতকাল ০৯ অক্টোবর,বৃহস্পতিবার মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জামেয়ার হলরুমে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জামেয়ার মুহতারাম মুহতামিম মাওলানা মুজিবুর রহমান বাগিরঘাটি।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জামেয়ার মুহাদ্দিস ও মাদানিয়া ছাত্র সংসদের সভাপতি মাওলানা কাওছার আহমদ।

সম্মেলনে নসিহতমূলক বক্তব্য প্রদান করেন জামেয়ার শায়খুল হাদীস মাওলানা আলাউদ্দিন মাসউদ সাহেব এবং সিনিয়র মুহাদ্দিস মাওলানা রমিজ উদ্দিন সাহেব।

বক্তারা বলেন, “জামেয়ার ফুযালাগণ সমাজ সংস্কার ও দাওয়াতি অঙ্গনে ইসলামের প্রকৃত প্রতিনিধিত্ব করবে। তাদের মাঝে ঐক্য, নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত থাকা আবশ্যক।”

সম্মেলনে বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা সংক্ষিপ্ত অনুভূতি ও মতামত ব্যক্ত করেন।

পরবর্তীতে মাওলানা সাজিদুর রহমান শিলঘাটীকে সভাপতি, মাওলানা হাফিজ জামিনুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মুফতি রুহুল কুদ্দুসকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্যবিশিষ্ট মাদানিয়া ফুযালা পরিষদের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ