বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ধর্ম অবমাননায় সমান শাস্তির বিধান চায় জাতীয় হিন্দু যুব মহাজোট


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

সব ধর্মের অবমাননার জন্য সমান আইন ও শাস্তির বিধান জারি করাসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবি জানায় সংগঠনটি।

বিদ্যমান সব ধর্মের অবমাননা রোধে সুস্পষ্ট আইন প্রণয়ন ও সকল ধর্মের অবমাননার বিচারের ক্ষেত্রে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্যে চার দফা দাবি তুলে ধরেন জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে।

৪ দফা দাবি হলো :

১. সব ধর্মের অবমাননার জন্য সমান আইন ও শাস্তির বিধান করতে হবে।

২. ধর্ম অবমাননার অজুহাতে কোনো গোষ্ঠী সাম্প্রদায়িক হামলা চালালে তাদের জন্য শাস্তির বিধান করতে হবে।

৩. বিগত সময়ে ধর্ম অবমাননার অজুহাতে যেসব সংখ্যালঘু এলাকায় হামলা হয়েছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির বিধান করতে হবে।

৪. অতীতে কথিত ধর্ম অবমাননার মিথ্যা মামলায় অভিযুক্ত সবাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

সংবাদ সম্মেলনে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আন্তঃধর্মীয় সংলাপের ওপর গুরুত্বারোপ করে বলা হয়, নিয়মিত বিরতিতে সকল ধর্মীয় নেতৃস্থানীয়দের মধ্যে আন্তঃধর্মীয় সংলাপ এ ক্ষেত্রে আমাদের মধ্যকার অবিশ্বাস দূর করে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করবে।

এছাড়া সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জাতীয় হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক রাজেশ নাহা, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি প্রসেনজিৎ হালদার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পেশাজীবী সম্পাদক সুকুমার রায়, হিন্দু ছাত্র মহাজোটের সাবেক সভাপতি সজীব বৈদ্য, বর্তমান সাধারণ সম্পাদক রাজিব সাহা, হিন্দু যুব মহাজোটের সমন্বয়ক পঙ্কজ হালদার, সাংগঠনিক সম্পাদক মাধব দাস, ঢাকা মহানগর হিন্দু যুব মহাজোটের সভাপতি রমেন হালদার প্রমুখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ