বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

জুলাই সনদ স্বাক্ষরের তারিখ নির্ধারিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’।

আসছে ১৫ অক্টোবর ঐতিহাসিক এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি অংশ নেবেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

সভায় জুলাই সনদ বাস্তবায়নের কৌশল, বিশেষজ্ঞদের মতামত ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত পাঁচ দফা আলোচনার সারসংক্ষেপ বিশ্লেষণ করা হয়। বৈঠকে আশা প্রকাশ করা হয়, প্রাপ্ত মতামতগুলো পর্যালোচনা শেষে সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত চূড়ান্ত সুপারিশ দ্রুত সরকারের কাছে জমা দেওয়া হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও আলোচনায় অংশ নেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ