বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

হবিগঞ্জ ইকরায় কোরআনের সবক নিলো শিশুরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ ও ইকরা দারুল উলূম মাদরাসা হবিগঞ্জের কচি সোনামণিদের হাতে তুলে দেওয়া হয়েছে পবিত্র কোরআন মাজিদ। আলিফ বা তা করে শব্দ, বাক্য বানানে-উচ্চারণে দক্ষতা অর্জন করে এক ডজন শিক্ষার্থী পবিত্র কালামে পাকের সবক গ্রহণের সৌভাগ্য লাভ করেছে।

আজ ০৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার দুপুরে ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ ও ইকরা দারুল উলূম মাদরাসা হবিগঞ্জের প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির কচিসোনামণিদের কোরআনের সবক প্রদান করেন।

শিশুদের উদ্দেশে মাওলানা মাসউদুল কাদির বলেন, এ কোরআনকে পাহাড়-জমিন কেউ সাহস পায়নি গ্রহণ করতে। মানুষকে আল্লাহ তাআলা ধারণ করার সক্ষমতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। এ কোরআন যিনি পড়বেন-পড়াবেন তাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কেবল আখেরাতের পাথেয় নয় এ কোরআন। জাগতিক অনেক কিছুর সমাধান রয়েছে এতে।

জ্ঞান বিজ্ঞানের গবেষণার আধার এ কোরআন মন্তব্য করে মাওলানা মাসউদুল কাদির বলেন, আমাদের কেবল হাফেজ হলেই চলবে না। আলেম হতে হবে। কোরআনের গবেষণায় আত্মনিয়োগ করতে হবে। পৃথিবীর জ্ঞান-বিজ্ঞানকে সমৃদ্ধ করতে হবে।

বিশেষ অতিথির আলোচনায় হলি জান্নাত মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হুমায়ুন কবির বলেন, কোরআনের যেকোনো আনুষ্ঠিানিকতা গুরুত্বপূর্ণ। শিশুদের মনের বিকাশ ঘটে। ইকরা হবিগঞ্জ অত্যন্ত গোছানো একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার শিশুদের চোখেমুখেও আমি এর ছাপ দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা এ প্রতিষ্ঠানকে কবুল করুন।

এ ছাড়াও মাওলানা সামিল আহমদ ওসমানের পরিচালনায় বক্তব্য দেন, মাওলানা সাজিদুল ইসলাম, মাওলানা নাজমুল হাসান, হাফেজ হাফিজুর রহমান, হাফেজ ইশমাম আহমদ প্রমুখ।

কোরআনের সবক গ্রহণ করেছে প্রথম শ্রেণির মাহমুদুল হাসান রিমন, দ্বিতীয় শ্রেণির হাফিজুর রহমান সিফাত, রাফিউদ্দিন, নাফিস ইমতিয়াজ, নাহিদ হাসান, মালিহা তাসনিম ইশি, নিশাত তাসনিম, তাহমিদ আহমাদ, তৃতীয় শ্রেণির শাফায়াত হোসেন আয়ান, হানিফ মিয়া, মুকরিমা রাইসা।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ