বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

জাতীয় উলামা কাউন্সিলের নির্বাহী পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মোহাম্মদপুরস্থ জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় আজ বুধবার বাদ যোহর জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের নির্বাহী পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল  মাওলানা মাহফুজুল হক।

সভায় সংগঠনের নীতিনির্ধারক ও নির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন জামিয়া রাহমানিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী,  মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা কেফায়েতুল্লাহ আযহারী, মাওলানা হাসান জামীল, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা আবু মোহাম্মদ রাহমানী, মাওলানা রিজওয়ান রফিকী, মাওলানা আদনান মাসউদ, মাওলানা ওয়াজেদ আলী, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা আবুল কাসেম আশরাফী, মাওলানা কামালুদ্দীন, মাওলানা শাহেদ জাহিরী, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা ওমর ফারুক, মাওলানা আরাফাত হুসাইন, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা এহসানুল হক, মাওলানা নেয়ামাতুল্লাহ আমীন, মাওলানা আ ফ ম আকরাম হুসাইন, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা জুনাইদ হাবীব প্রমুখ।

বৈঠকে সংগঠনের জাতীয় কমিটি গঠন এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে সুসংগঠিতভাবে এগিয়ে নিতে দুটি সাবকমিটি গঠন করা হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ