বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

অবমাননার প্রতিবাদে নর্থ-সাউথে বিনামূল্যে কোরআন বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে কোরআন বিতরণ করা হয়েছে। অপূর্ব পাল নামে এক শিক্ষার্থীর কোরআন অবমাননার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর বসুন্ধরা এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ৮ নম্বর ফটকে উদ্যোগের'ফ্রি কোরআন ডিস্ট্রিবিউশন’ নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, কোনো ধর্মের পবিত্র গ্রন্থ অবমাননা কখনই সহনীয় নয়। তাই তারা প্রতিবাদের ইতিবাচক রূপ হিসেবে কোরআন বিতরণের মাধ্যমে মানুষকে ইসলামের শিক্ষা ও মানবতার বার্তা সব শিক্ষার্থীর কাছে পৌঁছে দিতে চান।

প্রসঙ্গত, পবিত্র কোরআন অবমাননার দায়ে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপূর্ব পালকে গত রোববার (৫ অক্টোবর) স্থায়ীভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ। ইতোমধ্যে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বর্তমানে কারাগারে আছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ