বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে সংবর্ধনা দিলো শৈশবের মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে মুহা. মহিউদ্দীন খান জয়লাভ করায় তাকে সংবর্ধনা দিয়েছে জয়পুরহাটের হানাইল নোমানিয়া কামিল মাদরাসা। এখানে তিনি শৈশবে পড়াশোনা করেছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদরাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাও: মুহাম্মদ আব্দুল হাকিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ।

বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. ফজলুর রহমান সাইদ। এসময় জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়াসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে বক্তারা বলেন, মহিউদ্দীন খানের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি জয়পুরহাট তথা হানাইল নোমানিয়া কামিল মাদরাসার গৌরব। তার মতো তরুণ নেতৃত্বরা দেশের ভবিষ্যৎ রাজনীতিকে সৎ, ন্যায় ও আদর্শভিত্তিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ